শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ
৯৩৯ বার পঠিত
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ দেশে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও প্রকল্পের ব্যয় বারবার বাড়ানোর কারণে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর এই ধারা বন্ধ করতে হবে।’

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কয়েকটি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘যথা সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্প পরিচালকদের (পিডি) ডাকুন। প্রকল্প বাস্তবায়নে কেন দেরি হচ্ছে তার কারণ অনুসন্ধান করুন।’

একনেক বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানান পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

ড. শামসুল আলম জানিয়েছেন, কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পটি উপস্থাপিত হলে প্রধানমন্ত্রী জানতে চান, এ প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ কী? ছোটখাটো কাজ করতে কেন এত সময় লাগছে? এ প্রকল্পের পরিচালক (পিডি) কে তাও জানতে চান প্রধানমন্ত্রী।

এ সময় এ প্রকল্পের পিডি উপস্থিত ছিলেন না। তবে কৃষি সচিবও কোনও উত্তর দিতে পারেননি। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘এক বছরের জন্য নেওয়া প্রকল্প বাস্তবায়ন করতে কেন দুই বছর সময় চাওয়া হচ্ছে? আবার ৬৮ কোটি টাকার প্রকল্প ব্যয় বাড়িয়ে কেনও ১০৯ কোটি টাকা চাওয়া হয়েছে?’ এর কারণ অনুসন্ধান করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী পিডিদের ডাকারও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ড. শামসুল আলম।

একনেক মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চরখোলা-তুষাখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ’ শীর্ষক প্রকল্প সম্পর্কে বলেছেন, ‘এটি একটি পুরনো সড়ক। এই প্রকল্পে কেন এত সময় লাগবে?’

এর ওপর আবার প্রকল্পের টাকা বাড়ানোর প্রস্তাবে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘যথা সময়ে প্রকল্প শেষ করতে হবে। সময় ও টাকা বাড়ানোর এসব ধারা বন্ধ করুন।’

এলিভেটেড এক্সপ্রেসওয়ের শর্ত পূরণ করা হয়নি বলে ‘পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘দোতলা সড়ক নির্মাণ প্রকল্প’ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাস্তা তৈরি করতে গাছ নষ্ট করা যাবে না। মাঠের মধ্যে ভবন নির্মাণ করা যাবে না। সড়ক মানসম্মতভাবে তৈরি করতে হবে, যাতে ভারী যানবাহন চলাচল করতে পারে। দক্ষিণাঞ্চলের সড়কের জন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী রাস্তা তৈরিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প