মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া- ব্রিটেনে শুরু হলো করোনার টিকাদান কর্মসূচি
রাশিয়া- ব্রিটেনে শুরু হলো করোনার টিকাদান কর্মসূচি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া- ব্রিটেনে শুরু হলো করোনার টিকাদান কর্মসূচি। যুক্তরাজ্যে আজ থেকে করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু হয়েছে। ৯০ বছর বয়সী এক নারী প্রথম ওই টিকাটি গ্রহণ করেন। এর আগে রাশিয়া নিজেদের উদ্ভাবিত টিকা সাধারণ মানুষকে দেওয়া শুরু করেছে।
সম্প্রতি ফাইজার ও বায়োএনটেক’র উদ্ভাবিত টিকাটি অনুমোদন করে যুক্তরাজ্য। আজ যুক্তরাজ্যের কনভেনট্রি শহরের সিটি হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার সময় মার্গারেট কিনান নামের ৯০ বছর বয়সী এক নারী টিকাটি গ্রহণ করেন।
হাসপাতালের এক নার্স তাকে টিকাটি দেন। বয়স্ক হিসেবে অগ্রাধিকার পাওয়ায় টিকাটি গ্রহণের সুযোগ পান তিনি। পরে এক প্রতিক্রিয়ায় মার্গারেট কিনান বলেন, প্রথম মানুষ হিসেবে টিকাটি গ্রহণ করতে পেরে সত্যিই আপ্লুত।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর ইতোমধ্যেই বিশ্বজুড়ে মহামারি আকার নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। কোটি কোটি মানুষকে আক্রান্ত করা এই ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ। ব্রিটেনেও এখন প্রতিদিন কয়েক’শ করোনা রোগী মারা যাচ্ছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটি এখন পর্যন্ত ফাইজার ও বায়োএনটেক’র উদ্ভাবিত টিকাটির অনুমোদন দেয়নি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 