শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাপান অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ- রাশিয়া
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জাপান অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ- রাশিয়া
১৩৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপান অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ- রাশিয়া

---বিবিসি২৪নিউজ,খেলা ডেস্ক: ঢাকাঃ আন্তর্জাতিক ডোপিং–বিরোধী সংস্থা (ওয়াডা) এর আগে চার বছর নিষিদ্ধ করেছিল রাশিয়াকে। কিন্তু আজ খেলাধুলা নিয়ে মামলা–মোকদ্দমা সমাধানের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) সেই শাস্তি কমিয়ে দুই বছরে নামিয়ে এনেছেন।

পরিকল্পিত ডোপপাপের শাস্তি হিসেবে এতেও ক্ষতি খুব একটা কমছে না রাশিয়ার। আগামী বছর ২০২০ টোকিও অলিম্পিক, ২০২২ বেইজিং প্যারা অলিম্পিক এবং ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিতে পারবে না দেশটি। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়ার কথা আগামী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট।

সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার শাস্তি কমিয়ে আনায় তাদের পরিকল্পিত ডোপ নেওয়াকে ‘বৈধতা দেওয়া হলো’—এমন চোখে যেন দেখা না হয়। ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।

তবে করোনার কারণে আগামী বছর পিছিয়ে নেওয়া ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে (ইউরো) অংশ নিতে পারবে রাশিয়া। কারণ, আগামী দুই বছর কোনো বড় ইভেন্টে অংশ নিতে পারবে না রাশিয়া—এই শাস্তি দিয়েছে সিএএস। এদিকে ডোপ-নীতিমালার অধীনে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে ‘বড় আসর আয়োজনের সংস্থা’ হিসেবে দেখা হয় না।

সিএএস রায়ে জানিয়েছেন, ‘নীতিমালার ভয়াবহ লঙ্ঘনের ফল হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্যানেল। ডোপিংয়ের বিরুদ্ধে খেলাধুলার নৈতিকতা নিশ্চিতের ধারাবাহিকতা রাখা হবে। যদিও ওয়াডার মতো শাস্তিটা এত ব্যাপক নয়, কিন্তু এটাকে যেন রাশিয়ার ডোপিং–বিরোধী সংস্থার (আরইউএসএডিএ) কিংবা তাদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরিকল্পিতভাবে নীতিমালা লঙ্ঘনকে বৈধতা দেওয়া হলো—এমন চোখে না দেখা হয়।’

গত বছরের জানুয়ারিতে আরইউএসএডিএর বিপক্ষে পরীক্ষাগারে খেলোয়াড়দের তথ্য গড়াপেটার অভিযোগ তুলেছিল ওয়াডা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রীড়াবিদদের অবাধে ডোপপাপে সাহায্য করায় এর আগে তিন বছর নিষিদ্ধ করা হয়েছিল আরইউএসএডিও বা রুশাদাকে। ২০১৮ সালে তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ক্রীড়াবিদদের সব রকম তথ্য ওয়াডার কাছে হস্তান্তরের কথা বলা হয়েছিল।

দুই বছরের নিষেধাজ্ঞার এই সময়ে রাশিয়া কোনো আন্তর্জাতিক আসর আয়োজন করতে পারবে না। তবে রাশিয়ার যেসব ক্রীড়াবিদ ডোপ নেননি কিংবা পরীক্ষায় নেগেটিভ হবেন, তাঁরা নিরপেক্ষ পতাকার অধীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। দুই বছর আগে শীতকালীন অলিম্পিকে ১৬৮ জন রাশিয়ান ক্রীড়াবিদ নিরপেক্ষ পতাকার অধীনে অংশ নিয়েছিলেন। অ্যাথলেটিকসে রাশিয়া দেশ হিসেবে অংশ নিতে পারবে না, এই নিষেধাজ্ঞা জারি হয়েছে ২০১৫ সাল থেকে।

গত মাসে একটি গোপন জায়গায় ওয়াডা ও রুশাদার মধ্যে চার দিনের শুনানি অনুষ্ঠিত হয় সিএএসের অধীনে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না