রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গ্রাহকের ৪০ কোটি টাকা ফেরত দেবে তিতাস
গ্রাহকের ৪০ কোটি টাকা ফেরত দেবে তিতাস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তিতাস গ্যাসের গ্রাহকদের ডিমান্ড নোটের টাকা অনলাইনে ফেরত দেওয়ার চিন্তা করছে বিতরণ কোম্পানি। সব মিলিয়ে আবাসিকের ৫৬ হাজার গ্রাহকের ৪০ কোটি টাকা তিতাসের কাছে জমা রয়েছে। জ্বালানি বিভাগের আদেশের পর তিতাস থেকে স্থানীয় অফিসের জিএমদের সঙ্গে বৈঠক করে গ্রাহকদের টাকা ফেরত দিতে বলা হয়েছে।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ বলেন, টাকা আমাদের ফেরত দিতেই হবে। আমরা আজ বলেছি কিভাবে টাকা ফেরত দেয়া যায় তার উপায় বের করতে। তিনি বলেন, আমার চিন্তা অনলাইনে ফেরত দেওয়ার। এতে গ্রাহকদের হয়রানি কম হবে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ৫৬ হাজার গ্রাহকের বিপরীতে ৪০ কোটি টাকা জমা রয়েছে। ইতোমধ্যে তারা তালিকা চূড়ান্ত করেছে।
গত বছর মে মাসে গৃহস্থালিতে আর সংযোগ না দেওয়ার আদেশ জারি করে জ্বালানি বিভাগ। এরপর থেকে আবাসিক, সিএনজি এবং বাণিজ্যিক সংযোগ বন্ধ থাকলেও গ্রাহকদের আবেদন এবং ডিমান্ড নোটের টাকাও নিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এখন সেগুলো ফেরত দেওয়া হচ্ছে।




গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান 