সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্যে থেকে দেশে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
যুক্তরাজ্যে থেকে দেশে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকা: যুক্তরাজ্যে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায়, কেউ লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে হবে।
তিনি (প্রধানমন্ত্রী) আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে স্ট্রং কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালের কোভিড রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
তাদের কোথায় রাখা হবে, এ প্রশ্নের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের খুব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা রাতে মিটিং করবো।
সেখানে টেকনিক্যাল লোকজন নিয়ে মিটিং করে সিদ্ধান্তে আসবো। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার দিয়াবাড়ি এবং হজ ক্যাম্পে রাখা হবে ১৪ দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা থাকতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। তবে কবে থেকে রাখা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তাদের সরকারের তত্ত্বাবধানে রাখা হবে, যেভাবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আছে। ’
ঢাকা হয়ে আসলে ঢাকায় এবং সিলেট হয়ে আসলে সিলেটে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 