মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের মাতারবাড়ীতে ভিড়লো প্রথম বাণিজ্যিক জাহাজ
বাংলাদেশের মাতারবাড়ীতে ভিড়লো প্রথম বাণিজ্যিক জাহাজ
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি সফলভাবে ভিড়েছে মাতারবাড়ী বন্দর জেটিতে।
বন্দরের নিজস্ব দুইজন সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেটিতে আনা হয়। ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলের ড্রাফট বেশি থাকায় জোয়ারের জন্য বহির্নোঙরে অপেক্ষা না করেই জাহাজটি সরাসরি জেটিতে ভিড়তে সক্ষম হয়েছে।
চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর জোয়ারের ওপর নির্ভর করে বহির্নোঙরে (সাগর) অপেক্ষমাণ জাহাজ জেটিতে আনা হয়। অপেক্ষার সময় বাড়লে পরিবহন ব্যয় বাড়ে আমদানিকারকদের।
বহির্নোঙর থেকে মাতারবাড়ী বন্দর জেটিতে আনা হচ্ছে প্রথম বাণিজ্যিক জাহাজ। সূত্রে জানা গেছে, এ জাহাজে ৩১৩ প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 