শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সাধারণ জনগণের মধ্যে টিকা ব্যবহারের অনুমোদন দিল- চীন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সাধারণ জনগণের মধ্যে টিকা ব্যবহারের অনুমোদন দিল- চীন
১৫৬৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাধারণ জনগণের মধ্যে টিকা ব্যবহারের অনুমোদন দিল- চীন

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ সাধারণ জনগণের মধ্যে করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি এই টিকা ব্যবহারের অনুমোদন আজ বৃহস্পতিবার থেকে দেওয়া হয়। শীত মৌসুমে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নিল দেশটি।

সিনোফার্মের এই টিকার কার্যকরিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি চীন। তবে এটির উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট (সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের একটি শাখা) গতকাল বুধবার বলেছে, এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

চীন এমন একসময় সিনোফার্মের টিকার অনুমোদন দিল, যখন এর এক দিন আগে যুক্তরাজ্য কোভিডের দ্বিতীয় টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশটিতে করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকার প্রেক্ষাপটে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেয় দেশটি।
এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজ দেশে ব্যবহারের অনুমোদন দেয়।

কোভিড–১৯–এর টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ধীরগতিতে চলছিল চীন। এখনো দেশটিতে কয়েকটি টিকার শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

গত জুলাই মাসে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর টিকার জরুরি প্রয়োগে এক কর্মসূচি শুরু করেছিল চীন।

চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, টিকার আইনি অনুমোদন দেওয়া শর্তসাপেক্ষ বিষয়। পরীক্ষায় নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া যায় না।

চীন এমন একসময় সিনোফার্মের টিকার অনুমোদন দিল, যখন এর এক দিন আগে যুক্তরাজ্য কোভিডের দ্বিতীয় টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশটিতে করোনার নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকার প্রেক্ষাপটে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ব্যবহারের অনুমোদন দেয় দেশটি।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?