শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ৪ চরিত্রের করোনাভাইরাস, সতর্ক করল হু!
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ৪ চরিত্রের করোনাভাইরাস, সতর্ক করল হু!
১৩৪০ বার পঠিত
রবিবার, ৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ৪ চরিত্রের করোনাভাইরাস, সতর্ক করল হু!

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৯ সালে চিনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসের সন্ধান পাওয়ার পর থেকে সারা পৃথিবীতে এখনও পর্যন্ত চারবার চরিত্র পাল্টেছে এই মারণ ভাইরাস। বিশ্ব স্থ্য সংস্থা (হু)-র পক্ষ থেকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। হু জানিয়েছে, করোনা সংক্রমণের পর থেকে একাধিক খবর তারা পেয়েছেন, যেখানে করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে নতুন নতুন উপসর্গের রোগ দেখা দিয়েছে। আসলে সেগুলি ভাইরাসের নতুন চরিত্রের লক্ষণ, জানিয়েছে হু।

২০২০ সালের জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে সার্স কোভ-২-এর একটি ভিন্ন চরিত্রের ভাইরাস, যার নাম ডি৬১৪জি পাওয়া যায়। তারপর বেশ কয়েক মাস ধরে এই চরিত্রের ভাইরাসটি বারবার চরিত্র পাল্টেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে ভাইরাসের যে স্ট্রেন পাওয়া গিয়েছিল, সেটির আমূল পরিবর্তন এর মধ্যে হয়ে গিয়েছে বলে জানায় চিন। ২০২০ সালের জুন মাসে হু-এর পক্ষ থেকে বলা হয়, করোনা সংক্রমণ যত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, ততই চরিত্র পাল্টাচ্ছে এই ভাইরাস।

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, দ্বিতীয় যে স্ট্রেন পাওয়া গিয়েছিল, সেটি আগের তুলনায় অনেক দ্রুত সংক্রমিত হতে পারে। কিন্তু সেটির মারণ ক্ষমতা আগের থেকে কম। চিকিৎসকরা জানান, এই নতুন স্ট্রেন মানুষের শরীরে আগের থেকে কম ক্ষতি করছে। এরপর তৃতীয় চরিত্রের স্ট্রেন যুক্ত ভাইরাস খুঁজে পাওয়া যায় ২০২০ সালের অগস্ট-সেপ্টেম্বর নাগাদ। ডেনমার্কে এই নতুন প্রকারের ভাইরাস খুঁজে পাওয়া যায়। সেখানে পশুর শরীরেও এই ভাইরাসের সন্ধান মেলে।

২০২০ সালের ডিসেম্বর মাসে ব্রিটেনে পাওয়া যায় করোনার নতুন এক চারিত্রিক বৈশিষ্টযুক্ত ভাইরাস। সেটির নাম দেওয়া হয় সার্স কোভ ২ ভিওসি ২০২০১২/০১। আগের করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর থেকেই এই নতুন চরিত্রের ভাইরাসটি ব্রিটেনে ছড়িয়ে পড়তে থাকে। তবে কোথা থেকে এই নতুন চরিত্রের ভাইরাসের উৎপত্তি হয়েছে, তা স্পষ্ট করে বলা যায়নি।

এ ছাড়াও, ডিসেম্বর মাসের ১৮ তারিখে দক্ষিণ আফ্রিকায় সার্স কোভ ২-এর নতুন এক চরিত্রের ভাইরাসের সন্ধান মেলে। সে দেশের তিনটি প্রদেশে এই নতুন চরিত্রের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানায় প্রশাসন। দক্ষিণ আফ্রিকা নতুন চরিত্রের ভাইরাসের নাম দেয় ৫০১ওয়াই.ভি২। দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া নতুন চরিত্রের ভাইরাসটি এখনও পৃথিবীর আরও চার দেশে পাওয়া গিয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না