শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান: প্রধানমন্ত্রী
১৩৪০ বার পঠিত
বুধবার, ৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকা: মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান, বিদেশগামীদের দালালদের বিষয়ে সর্তক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনার হরিণের আশায় কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। দালালের খপ্পরে পড়বেন না।

বুধবার (৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসলে মানুষ অনেক সময় নানা ধরনের কথা চিন্তা করে, ভাবে বিদেশে গেলে অনেক অর্থ উপার্জন করবে; সেখানে কিছু কিছু দালালের খপ্পরে অনেকে পড়ে অন্ধকারের পথে পা বাড়ায়। সেখানেও আমি তাদের বলবো, আপনারা এ ধরনের পরিস্থিতির শিকার হবেন না।

দালালের খপ্পরে পড়বেন না।
এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে।
কাজেই এখন আর সোনার হরিণের আশায় কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই।
দালালদের খপ্পরে পড়ে সব হারানোর বিষয়ে সবাইকে সতর্ক করে সরকার প্রধান বলেন, আপনারা কারো প্ররোচনায় বিদেশে গিয়ে বিপদে পড়লে সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। আপনারা জানেন যে কিছুদিন আগে লিবিয়ায় কতজনকে জীবন দিতে হলো। এমন পরিস্থিতির শিকার যেন আমার দেশের মানুষকে হতে না হয়।

শেখ হাসিনা বলেন, অনেক সময় যারা বিদেশে যাবে, তারা ধোকায় পড়ে লাখ লাখ টাকা খরচ করে, এজন্য ভিটেমাটি, জমি বিক্রি করে অথবা বন্ধক রাখে। কিন্তু যে সোনার হরিণ ধরবার জন্য বিদেশে ছোটে, সেখানে গিয়ে দেখে সেই বেতনও পাচ্ছে না। আরও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একদিকে যেমন নিজেদের সম্পত্তি হারানো, অন্য দিকে সেখানে গিয়ে উপযুক্ত কাজের অভাব। এ ধরনের অবস্থাও আমরা দেখেছি।

বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভিটেমাটি বিক্রি বা বন্ধক না রেখে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা বিদেশ যাবেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে যেতে পারবেন, খুব স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। এ টাকা ব্যাংকে পাঠিয়ে ঋণ শোধ করতে পারবেন। জমিজমা বিক্রি বা বন্ধক রাখতে হবে না।

বিদেশে যাওয়ার আগে নিবন্ধন করার করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সমগ্র বাংলাদেশে যেসব ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তারই মাধ্যমে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করার সুযোগ আছে। আর নিবন্ধিত যারা যেখানেই কাজের সুযোগ পায়, তাদের সেখানে পাঠানো হয়। কাজেই সেজন্য ধৈর্য্য ধরতে হবে।

এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসসের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান, তাহলে অর্থও বেশি উপার্জন করতে পারবেন। আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও নিশ্চিত করতে পারবেন।

তিনি বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ হলো যারা বিদেশে যাবেন, তাদের কর্মক্ষম করে গড়ে তোলা। তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন, সে কাজে একটা যোগ্যতা অর্জন করা। যাতে করে বাইরে গিয়ে তাদের কোনো বিপদে পড়তে না হয়। সেদিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি।

সরকার প্রধান বলেন, যে-ই যখন বিদেশ যাবেন, কি কাজ করতে যাচ্ছেন, তার ওপর ট্রেনিং নিতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ করে গড়ে তুলতে যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং সেন্টার করে দিয়েছি।

এদেশের মানুষও কিন্তু মানুষ, অভিবাসন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি একটা অনুরোধ করবো, আমাদের এ শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদের প্রতি আমার অনুরোধ, এদেশের মানুষও কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে।

সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের কর্মসংস্থান ঠিক মতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিক মতো হচ্ছে কিনা, বিশেষ করে মেয়েরা, যারা যান, তাদের নিরাপত্তার বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আমাদের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত যারা এবং বিদেশে কর্মী পাঠানোর যেসব সংগঠন আছে, তাদের আমি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করার অনুরোধ করবো। কারণ, দায়িত্বটা আপনাদের ওপরই বর্তায়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?