শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জাহাজ আটক নিয়ে ইরান ও দ. কোরিয়া উত্তপ্ত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জাহাজ আটক নিয়ে ইরান ও দ. কোরিয়া উত্তপ্ত
২২৪৪ বার পঠিত
বুধবার, ৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাহাজ আটক নিয়ে ইরান ও দ. কোরিয়া উত্তপ্ত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রেভল্যুশনারি গার্ড হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

জাহাজটিকে অবিলম্বে মুক্তি দেবার দাবি জানিয়েছে দ. কোরিয়া কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, এ নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড বলছে তারা বিশজন ক্রুসহ হানকুক চেমি নামের জাহাজটিকে, পরিবেশ আইন লংঘন করার অভিযোগে সোমবার ওমান উপকূলের কাছ থেকে আটক করে। তারা বলছে, জাহাজটির “রাসায়নিক পারস্য উপসাগরের পানি দূষিত করছিল”।

তবে দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।লল

জাহাজটি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে আটক রাখা হয়েছে। হানকুক চেমি জাহাজের আটক বিশজন ক্রু দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভিয়েতনামের নাগরিক।

ইতোমধ্যে, দক্ষিণ কোরিয়ার জল-দস্যু মোকাবেলা ইউনিটের সদস্যদের নিয়ে চই ইয়ং নামে একটি ডেস্ট্রয়ার রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। হরমুজ প্রণালীর এই এলাকা সামরিক কৌশলগত দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ একটি এলাকা।

দক্ষিণ কোরিয়া বলেছে তারা কোন সামরিক তৎপরতায় যেতে চায় না। তারা বিষয়টি দ্বিপাক্ষিকভাবে কূটনৈতিক উপায়ে সমাধানে আগ্রহী বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চোই ইয়াং-সাম।

কোরিয়ায় জব্দ ইরানের সম্পদ
ইরানের ওপর আমেরিকান নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের ৭০০ কোটি ডলার আটকে থাকার বিষয়টি নিয়ে ইরানে যখন একটা উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যেই এই জাহাজ আটকের ঘটনা ঘটল।

দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী চোই জং-কুন আগে থেকেই নির্ধারিত এক সফরে আগামী সপ্তাহে ইরানে যাচ্ছেন বলেও ওই মুখপাত্র জানান।

ইরান তাদের জব্দ করা অর্থসম্পদ ছাড়ানোর ব্যাপারে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের ওপর চাপ দিতে এই জাহাজ আটক করেছে এমন আঁচ অনুমান নাকচ করে দিয়েছেন দ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী কাং কিউং-হোয়া।

“আমাদের আগে সব তথ্য যাচাই করে দেখতে হবে এবং আমাদের জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে,” তিনি সাংবাদিকদের বলেছেন। “জাহাজটির দ্রুত মুক্তির জন্য আমরা কূটনৈতিক তৎপরতা শুরু করেছি।”

দক্ষিণ কোরিয়ার রণতরী কাছাকাছি
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল জলদস্যু মোকাবেলা ইউনিটের সদস্যদের নিয়ে তাদের যে ডেস্ট্রয়ার জাহাজটি হরমুজ প্রণালীর কাছে পৌঁছেছে, তার লক্ষ্য দক্ষিণ কোরীয় নাগরিকদের “নিরাপত্তা নিশ্চিত করা”।

ডেস্ট্রয়ারটি যে সরু সমুদ্র পথে রয়েছে তার খুবই কাছে তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে। এটি উপসাগরীয় এলাকার খুবই গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের সমুদ্র পথ।

ইয়নহ্যাপ সংবাদ সংস্থার খবর অনুযায়ী গাল্ফ অফ এডেন এবং হরমুজ প্রণালীতে জলদস্যুদের হামলা প্রতিহত করতে গত বছর থেকে দক্ষিণ কোরিয়ার এই ডেস্ট্রয়ার রণতরীটি সোমালিয়া উপকূলের কাছে অবস্থান করছিল।

এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই ইরানের প্রথম একটি বড় জাহাজ আটক করার ঘটনা।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প