বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ- প্রতিমন্ত্রীর
গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ- প্রতিমন্ত্রীর
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও সম্পদ ভাগাভাগি সমস্যার সমাধান প্রয়োজন।
সাফটার আলোকে পাকিস্তান বাংলাদেশ থেকে পণ্য নিতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 