শনিবার, ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে হাসপাতালে অগ্নিকান্ড, নিহত ১০ শিশু
ভারতে হাসপাতালে অগ্নিকান্ড, নিহত ১০ শিশু
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগার পর দমবন্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালটিতে আগুন লাগে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, হাসপাতালটির নবজাতক কেয়ার ইউনিটে ১৭ শিশু ভর্তি ছিল। গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সাত শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও ১০ শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে অতিরিক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১০ শিশু মারা যায়।
মারা যাওয়া শিশুগুলো বয়স এক থেকে তিন মাসের মধ্যে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসক।
জানা যায়, রাতে একজন নার্স সর্বপ্রথম হাসপাতালের কেয়ার ইউনিটে ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। এর কয়েক মিনিটের মধ্যেই দমকল বাহিনীর লোকজন গিয়ে সাত শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও দমবন্ধ হয়ে মারা যায় ১০ শিশু।
ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটেও আগুনে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে ১০ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।




জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির 