শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১
১৮২৩ বার পঠিত
রবিবার, ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে দু’পক্ষের গোলাগুলি, নিহত ১

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।রবিবার ভোররাত ৩টার দিকে টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, নিহত ব্যক্তি ক্যাম্পের একজন বাসিন্দা। তার নাম নূর হাকিম, বয়স ২৭।তবে নিহতের শরীরের কোথাও গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ির সময় তিনি পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আর ১০-১২ জনের মতো। তারা সবাই ছুটোছুটি করতে গিয়েই কমবেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কারো শরীরের কোথাও গুলির চিহ্ন নেই।

আহতদের বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

তবে এর পেছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এপিবিএন ১৬ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বলা হয়, “রাত তিনটার দিকে ক্যাম্পের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা পাহারায় ছিলেন, তারা গোলাগুলির শব্দ শুনতে পান। মানুষের শোরগোলের শব্দও পাওয়া যাচ্ছিল। পরে ভোরের দিকে ক্যাম্পের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।”

“এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। কারও গায়ে কোন গুলির আঘাত নেই। আমরা বিষয়টি তদন্ত করছি।”

ক্যাম্পের ভেতরে রোহিঙ্গাদের মাঝে বিভক্তি বেড়েছে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের কথা রয়েছে। সেখানে কাউকে অভিযুক্ত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে গোলাগুলির ঘটনায় আতঙ্কের মধ্যে আছেন ক্যাম্পে থাকা রোহিঙ্গারা।

গত ৮ই ডিসেম্বর রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত একজন নিহত এবং আরো একজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে, চৌঠা অক্টোবর ও ৬ই অক্টোবর দুটি পৃথক গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ প্রত্যেকবারই আধিপত্য বিস্তারকে সংঘর্ষের কারণ বলে উল্লেখ করেছিল।

অক্টোবরে পর পর দুটি সংঘর্ষের ঘটনায় পরে র‍্যাব-১৫ এর একটি দল চাকমারকুল ক্যাম্প থেকে অস্ত্রসহ নয় জন রোহিঙ্গাকে গ্রেফতার করে বলে খবর প্রকাশ হয়।

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় বলে জানিয়েছে পুলিশ।

এই সশস্ত্র রোহিঙ্গা গ্রুপগুলোর অস্ত্রের উৎস অনুসন্ধান করতে গিয়ে টেকনাফের পাহাড়ে লুকানো অস্ত্রের কারখানা খুঁজে পায় র‍্যাব-১৫, সেই সূত্র ধরে অনুসন্ধান করে নয় জন রোহিঙ্গা শরণার্থীকে অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব।

পুলিশ এবং র‍্যাব-এর ভাষ্য অনুযায়ী রোহিঙ্গাদের গ্রুপগুলো ক্যাম্পের ভেতরে নানা অপরাধ করে গহীন পাহাড়ে লুকিয়ে যায়।

তাদের মতে, রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ সন্ধ্যার পর ক্যাম্পগুলোতে তৎপর হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান আরো জোরালো করা হবে বলে কর্মকর্তারা বলছেন।

এদিকে রোহিঙ্গাদের নিয়ে সংকটের মধ্যেই সম্প্রতি দুই দফায় প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ