শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাজীপুরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাজীপুরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
১৭২১ বার পঠিত
সোমবার, ১১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে পাশাপাশি থাকা চারটি বাসার প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে।

কালিয়াকৈর উপজেলার কালামপুরে আজ সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সকালে রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চারজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন মুন্নি বেগম (৩০) ও তাঁর স্বামী মিলন মিয়া (৪০)। তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে। অন্য দুজন হলেন প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।

ফরহাদ হোসেন ও আবদুল আউয়াল মুন্নি-মিলন দম্পতির পাশের কক্ষের ভাড়াটে।

কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্ত শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না