মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে সোনার খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছেন ২২ শ্রমিক
চীনে সোনার খনিতে বিস্ফোরণ, আটকা পড়েছেন ২২ শ্রমিক
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণের পর আটকা পড়েছেন অন্তত ২২ জন শ্রমিক। এরই মধ্যে তাদের উদ্ধারে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
স্থানীয় সময় রবিবার চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের শিচেং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সামাজিক মাধ্যমে একটি পোস্টে শ্যানডং কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধারকর্মীরা আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণটি ভূগর্ভস্থ যোগাযোগ সিগন্যাল সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করেছে। যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না।
এই খনিটির মালিক শ্যানডং উকাইলং ইনভেস্টমেন্ট। চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জন মারা গিয়েছিলেন।মাত্র দু’মাসের মধ্যে এই অঞ্চলের এটি দ্বিতীয় দুর্ঘটনা। ডায়োশুইডং কয়লা খনিতে মাত্রাতিরিক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের ফলে ভূগর্ভে আটকে থাকা ২৪ জনের মধ্যে তাদের মৃত্যু হয়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 