বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে করোনায় তাণ্ডব চালাচ্ছে, একদিনে ৪ হাজার প্রাণহানি
যুক্তরাষ্ট্রে করোনায় তাণ্ডব চালাচ্ছে, একদিনে ৪ হাজার প্রাণহানি
বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে করোনা। গত একদিনে দেশটিতে করোনায় ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন।
বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৩ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩০ জন।




আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা 