শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » হেফাজতের মাওলানা শফী হত্যার তদন্ত শুরু
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » হেফাজতের মাওলানা শফী হত্যার তদন্ত শুরু
১১২৫ বার পঠিত
বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজতের মাওলানা শফী হত্যার তদন্ত শুরু

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷ হেফাজত নেতারা বলেছেন, ‘‘এটি একটি মিথ্যা মামলা৷ তবে তদন্তকারীদের আমরা পূর্ণ সহযোগিতা করছি৷”
মঙ্গলবার ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে চট্টগ্রাম পিবিআই এর একটি দল৷ ওই দলের প্রধান চট্টগ্রাম বিভাগীয় পিবিআই এর পুলিশ সুপার ইকবাল আহমেদ জানান, তারা মঙ্গলবার ঘটনাস্থল হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন৷ হেফাজতের আমির মাওলানা জুনাইদ বাবুনগরীসহ ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন৷ আরো জিজ্ঞাসাবাদ হবে৷ ২৫ জনের মধ্যে তিন-চারজন বিবাদী রয়েছেন৷ মাওলানা বাবুনগরীসহ বাকিদের সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷

মামলার অন্যতম বিবাদী এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি৷ ইকবাল আহমেদ জানান, ‘‘মামুনুল হকসহ ৩৬ জন বিবাদীকেই জিজ্ঞাসাবাদ করা হবে৷

তবে তিনি জানান, মাওলানা শফীর লাশ তুলে ময়না তদন্তের প্রয়োজনীয়তা তারা দেখছেন না৷ আর মামলার আরজিতেও লাশ না তোলার আবেদন করা হয়েছে। তবে আলামত সংগ্রহ করা হয়েছে৷

মূর্তি ইস্যুতে কোনো কর্মসূচি দেব না: মাওলানা জাকারিয়া নোমান
“আদালত এই মামলার তদন্তে এক মাস সময় দিয়েছে৷ এই সময়ের মধ্যেই তদন্ত শেষ করার আশা করছেন তারা৷ তবে প্রয়োজন হলে সময় বাড়িয়ে নেবেন,‘’ জানান তদন্ত কর্মকর্তা৷

হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি জানান, তদন্তকারীরা মাওলানা বাবুনগরী ছাড়াও মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলেছেন, তারা যা জানতে চেয়েছেন তা জানানো হয়েছে৷ এই তদন্তে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে৷”

অবশ্য তিনি দাবি করেন, ‘‘মৃত্যুর আগের দুই বছরে আল্লামা শফীকে ১৬ বার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মারা গেছেন এইরকম খবর বেশ কয়েকবার চাউর হয়েছে৷ ১০৪ বছর বয়সের একটা লোক তিনি অসুস্থ হয়েছেন, হাসপাতালে মারা গেছেন, ওনার ছেলেরা লাশ গ্রহণ করেছেন৷ এটা নিয়ে এই ধরনের কথা একটা ফলস কাজ৷’’

মাওলানা মামুনুল হক জানান তাকে এখনো কোনো নোটিশ বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি৷ জিজ্ঞাসাবাদে যা “সত্য” তাই বলবেন তিনি৷ তিনি বলেন,” আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে৷ একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে৷ গোষ্ঠীগত স্বার্থ এবং হেফাজতের বর্তমান নেতৃত্বকে চাপে রাখতেই এই মামলা৷’’

তিনি অভিযোগ করেন, এখন তাকে দেশের কোথাও ওয়াজ মাহফিল করতে দেয়া হচ্ছে না৷ স্থানীয় প্রশাসন অনুমতি দিচ্ছে না৷ বলছে, উপরের নিষেধ আছে। তবে তার ব্যক্তিগত চলাফেরায় কোনো বাধা নেই বলে জানান তিনি৷

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে হেফাজত মাঠে নামার পর তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চাঙ্গা করা হলেও এখন আবার তাতে ভাটা পড়েছে। মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি বলেন, ওইসব মামলার ব্যাপারে পুলিশ তাদের নেতা-কর্মীদের এখন কোনো ঝামেলা করছে না৷ কোনো তদন্তও চোখে পড়ছে না৷ তিনি জানান,” স্বারাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ও কথা হচ্ছে৷ আশা করি প্রধানমন্ত্রীর সঙ্গেও আমাদের বৈঠক হবে৷’’

আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে: মাওলানা মামুনুল হক
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘মূর্তি ইস্যুতে আমরা আর কোনো কর্মসূচি দেব না৷ আমাদের কাজ ছিলো সরকাররকে জানানো৷ আমরা মনে করি ভাস্কর্য আর মূর্তি একই৷ তবে আমরা মূর্তি ভাঙব না৷ এটা সরকারের কাজ। তারা করলে করতে পারেন।’’

হেফাজতের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী মারা যান গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়৷ তার আগে তাকে মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভের মুখে মাদ্রাসা থেকে পদত্যাগ করতে হয়৷ তার ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়৷ আর তার শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে হত্যা মামলা করেন ১৭ ডিসেম্বর৷



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প