বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গতকাল (বুধবার) ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন প্রশাসন দাবি করছে, এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে- ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যটি হচ্ছে আস্তান কুদস রাজাভি। এই সংস্থাটি ইমাম রেজা (আ.)’র মাযার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ইমাম রেজা হচ্ছেন শিয়া মুসলমানদের অস্টম ইমাম।
নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েবন ফাউন্ডেশন দুটির নেতারা এবং তাদের সহযোগীরা। এছাড়া, তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এইসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা 