বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশে লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লালমনিরহাটে প্লেন তৈরি করবো, কোনো চিন্তা নেই। এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি হলে পুরো এলাকার চিত্র পাল্টে যাবে।’
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম— এসব এলাকা এক সময় খুবই অবহেলিত ছিল। এ কারণে লালমনিরহাটে এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। এই একটি প্রতিষ্ঠানকে ঘিরে আরও ভালো ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়া কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে।
এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক জানান, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লালমনিরহাটে ঘরে বসে এক লাখ ২৫ হাজার ৭০২ জন ভাতা সুবিধা পাবে। আগে দূর-দূরান্ত থেকে তাদের জেলা ও উপজেলায় আসতে সময় ও অর্থ ব্যয় হতো। এখন ভাতাভোগীরা ঘরে বসেই টাকা পাবে। মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এক হাজার পরিবার পাকাঘর জমিসহ পেতে যাচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা অসচ্ছল, প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও ‘বিকাশ’র মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে ভাতাভোগীর কাছে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।




মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 