শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, নিহত সংখ্যা বেড়ে ৩৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, নিহত সংখ্যা বেড়ে ৩৪
১০৮৩ বার পঠিত
শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়া, নিহত সংখ্যা বেড়ে ৩৪

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ  ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। আহত কয়েক শ মানুষ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার মামুজু শহরের হাসপাতালসহ অনেক ভবন-স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

উদ্ধারকর্মীরা এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

বিবিসি বলছে, ভূমিকম্পটি প্রায় সাত সেকেন্ডের মতো স্থায়ী ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপের মাজেনি শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে। কেন্দ্রস্থলের গভীরতা ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, আহত কয়েক শ
পশ্চিম সুলাওয়েশির বিধ্বস্ত গভর্নর ভবন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপের মামুজু শহর থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্রস্থলের গভীরতা ১৮ কিলোমিটার।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প সুলাওয়েশি দ্বীপে আঘাত হানে।

ভূমিকম্পে দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারা প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানের দিকে ছোটে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেন, সবশেষ তথ্য অনুযায়ী, শুধু মামুজু শহরেই ২৬ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

আলি রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।পৃথকভাবে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, দক্ষিণ মামুজু শহরে অন্তত আটজন নিহত হয়েছে।

ভূমিকম্পে মামুজু হাসপাতাল গুঁড়িয়ে গেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে বেশ কিছুসংখ্যক রোগী ও হাসপাতালের কর্মী আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। মামুজু শহরের উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, হাসপাতালটি একেবারে ধসে গেছে। হাসপাতালটি মাটির সঙ্গে মিশে গেছে।

ওই কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের নিচে রোগী ও হাসপাতালের কর্মীরা আটকে আছেন। তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন রোগী ও হাসপাতালকর্মী আটকা পড়েছেন, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে একটি হোটেলের অংশ বিশেষে ধসে পড়েছে। এ ছাড়া আঞ্চলিক গভর্নরের অফিসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মামুজুর বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মামুজুর এক অধিবাসী বলেন, ভূমিকম্পে পুরো শহরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির মাত্রা ব্যাপক।

ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। আহত কয়েক শ মানুষ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়ার মামুজু শহরের হাসপাতালসহ অনেক ভবন-স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

উদ্ধারকর্মীরা এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

বিবিসি বলছে, ভূমিকম্পটি প্রায় সাত সেকেন্ডের মতো স্থায়ী ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপের মাজেনি শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে। কেন্দ্রস্থলের গভীরতা ১০ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দ্বীপের মামুজু শহর থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্রস্থলের গভীরতা ১৮ কিলোমিটার।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প সুলাওয়েশি দ্বীপে আঘাত হানে।

ভূমিকম্পে দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারা প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানের দিকে ছোটে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেন, সবশেষ তথ্য অনুযায়ী, শুধু মামুজু শহরেই ২৬ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

আলি রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
পৃথকভাবে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, দক্ষিণ মামুজু শহরে অন্তত আটজন নিহত হয়েছে।

---ভূমিকম্পে মামুজু হাসপাতাল গুঁড়িয়ে গেছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে বেশ কিছুসংখ্যক রোগী ও হাসপাতালের কর্মী আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। মামুজু শহরের উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তা বলেন, হাসপাতালটি একেবারে ধসে গেছে। হাসপাতালটি মাটির সঙ্গে মিশে গেছে।

ওই কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের নিচে রোগী ও হাসপাতালের কর্মীরা আটকে আছেন। তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন রোগী ও হাসপাতালকর্মী আটকা পড়েছেন, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে একটি হোটেলের অংশ বিশেষে ধসে পড়েছে। এ ছাড়া আঞ্চলিক গভর্নরের অফিসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মামুজুর বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মামুজুর এক অধিবাসী বলেন, ভূমিকম্পে পুরো শহরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির মাত্রা ব্যাপক।

এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প