শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নরওয়ে ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর ২৩ জনের মৃত্যু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নরওয়ে ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর ২৩ জনের মৃত্যু
১৪৭৪ বার পঠিত
শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরওয়ে ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর ২৩ জনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ নরওয়েতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার কিছুদিনের মধ্যেই মারা গেছেন ২৩ জন বয়স্ক লোক। ভ্যাকসিনটির প্রথম ডোজ নেয়ার পর অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন নেয়ার কিছুদিনের মধ্যেই ২৩ বৃদ্ধের মৃত্যুর বিষয়ে তদন্ত করছেন নরওয়ের চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, ৮০ বছর বয়োসোর্ধ্ব যেসব ব্যক্তিকে ভ্যাকসিন দেয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে, তাদের শরীর আগে থেকেই দুর্বল ছিল।

যদিও নরওয়েতে বৃদ্ধদের মৃত্যুর সঙ্গে ফাইজার ভ্যাকসিনের সরাসরি যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি, তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৃতদের মধ্যে ১৩ জনেরই ডায়রিয়া, বমি বমি ভাব ও জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছিল। এমআরএনএ ভ্যাকসিনে এধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটাই স্বাভাবিক।

অভিযোগ প্রমাণিত না হলেও ইউরোপে সাময়িকভাবে ভ্যাকসিন সরবরাহ কমিয়ে দিয়েছে ফাইজার। নরওয়ের জনস্বাস্থ্য সংস্থা (এফএইচআই) অবশ্য জানিয়েছে, ফাইজার তাদের বার্ষিক উৎপাদন ১৩০ কোটি থেকে ২০০ কোটিতে উন্নীত করার জন্যই আপাতত সরবরাহ কমিয়ে দিয়েছে।

ব্লুমবার্গের তথ্যমতে, ৮০ বছর বয়োসোর্ধ্বদের করোনা ভ্যাকসিন দেয়ার বিষয়ে সতর্ক করেছে এফএইচআই। তাদের মতে, এমনিতেই যাদের অল্প আয়ু বাকি, তারা হয়তো ভ্যাকসিনে খুব একটা উপকৃত হবেন না।

নরওয়েতে গত ডিসেম্বর থেকে শুরু করে এপর্যন্ত ফাইজার ও মডার্নারটি মিলিয়ে ৩০ হাজারের বেশি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।

তবে ২৩ বৃদ্ধের মৃত্যুর পর বিশেষজ্ঞরা বলছেন, কাকে এই ভ্যাকসিন দেয়া উচিত, সেটি সতর্কতার সঙ্গে পুনর্বিবেচনা করা উচিত।

নরওয়ের ওষুধ সংস্থা জানিয়েছে, ভ্যাকসিন দেয়ার পর দেশটিতে ২১ জন নারী এবং আটজন পুরুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মৃত ২৩ জন ছাড়া আরও নয়জনের মধ্যে গুরুতর এবং সাতজনের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে। গুরুতর রোগীদের শরীরে অ্যালার্জি ও তীব্র জ্বর এবং স্বল্প অসুস্থরা ইনজেকশন দেয়া জায়গায় ব্যথা অনুভব করেছেন।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?