শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি সেভেন বৈঠকে যোগ দিতে মোদীকে- ব্রিটেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি সেভেন বৈঠকে যোগ দিতে মোদীকে- ব্রিটেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
১৪১৮ বার পঠিত
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জি সেভেন বৈঠকে যোগ দিতে মোদীকে- ব্রিটেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ  আগামী জুন মাসে ব্রিটেনে হতে চলা জি সেভেন বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল ব্রিটেন। সেই সঙ্গে ওই বৈঠকের আগে ভারত সফরে আসতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

১১ থেকে ১৩ জুন ব্রিটেনের কর্নওয়ালে বসতে চলেছে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক। ওই বৈঠকে থাকবে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং আমেরিকা। বৈঠকে উপস্থিত থাকার কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরও। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মোদীকে। ভারত ছাড়াও, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াকেও ওই সামিটে আমন্ত্রণ জানান হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে নানাবিধ বিষয়ে আলোচনা হতে চলেছে। করোনা অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং মুক্ত বাণিজ্যের মতো বিষয়গুলি আলোচনার টেবলে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা সঙ্কট কাটিয়ে বিশ্বের আর্থিক উন্নতির জন্য দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্যের প্রস্তাবে ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে জোর দেবেন জনসন। ওই বিবৃতিতে ভারতকে ‘বিশ্বের ঔষধালয়’ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। করোনার টিকা তৈরিতে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘ভারত গোটা বিশ্বের চাহিদার ৫০ শতাংশ টিকা ইতিমধ্যেই সরবরাহ করছে। ব্রিটেন এবং ভারত এই অতিমারিতে হাতে হাত মিলিয়ে কাজও করেছে।’’

জুনে বসতে চলা ওই বৈঠকের আগেই ভারত সফরে আসতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক কথা জানানো হয়েছে ব্রিটেন সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে। আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন জনসন। তবে ব্রিটেনে করোনা সংক্রমণের কারণে ওই সফর বাতিল করেছেন তিনি।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?