শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমার রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরুতে অঙ্গীকারবদ্ধ
মিয়ানমার রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরুতে অঙ্গীকারবদ্ধ
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ মিয়ানমার ২০১৭ সালের চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র দফতর জানিয়েছে, মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কাইয়া টিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুুল মোমেনকে লেখা এক চিঠিতে ২০১৭ সালের চুক্তির ভিত্তিতে মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে এবং বাংলাদেশসহ সকল প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সমস্যা সমাধান ও শান্তিপূর্ণ সহঅবস্থানে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন। মিয়ানমারের মন্ত্রী লিখিত চিঠিতে বলেছেন, মিয়ানমার প্রতিবেশী দেশের সাথে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে যে কোন কোনো সমস্যা সমাধানে আগ্রহী।
লিখিত চিঠিতে তিনি ১৯ জানুয়ারি বাংলাদেশ-মিয়ানমার ও চীনের মধ্যেকার পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এক্ষেত্রে আলাপ-আলোচনার ভিত্তিতে ১৯৭৮ এবং ১৯৯২ সালে রোহিঙ্গাদের দেশে ফেরত নেয়ার বিষয়টির কথাও মিয়ানমারের মন্ত্রী চিঠিতে উল্লেখ করেন। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ১ জানুয়ারি মিয়ানমারের মন্ত্রীকে এক চিঠি দিয়েছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 