রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা: নিহত ১ অপহৃত ১৫ জন
তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা: নিহত ১ অপহৃত ১৫ জন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজের জলদস্যুদের হামলা হয়েছে। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ থেকে ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।
তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, এমভি মোজার্ত নামে তুর্কি জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়।
তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী জাহাজের ১৯ জনের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়েছে এবং জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরমান ইসমাইলভ নিহত হন।
নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 