শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাজ্য থেকে সিলেটে আসা২৮ জনের করোনা শনাক্ত
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাজ্য থেকে সিলেটে আসা২৮ জনের করোনা শনাক্ত
১২৯৬ বার পঠিত
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা২৮ জনের করোনা শনাক্ত

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ জন যাত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট আসা ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে।

তিনি জানান, ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে আসেন ১৫৭ যাত্রী। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের চার দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়া হয়।

কোয়ারেন্টিন শেষে গত রোববার তাদের করোনাভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা করে সোমবার রাতে ২৮ জনের পজেটিভ ফল আসে বলেন তিনি।

এই অসুস্থদের খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।যুক্তরাজ্যে নতুন স্ট্রেইনের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর চলতি মাস থেকে যুক্তরাজ্য ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনার পর ৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচটি ফ্লাইটে ৪০০ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন।

এসব যাত্রীদের স্ব-খরচে থাকার জন্য সিলেটে বেশ কয়েকটি হোটেল নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করেছেন ৪১ জন। নতুন নিয়মে কোয়ারেন্টিন শেষ করে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ৩৭২ জন বাড়ি ফিরেছেন।

১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্তরাজ্য ফেরত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সময়কাল কমিয়ে চার দিন এবং করোনাভাইরাস পরীক্ষার পর নেগেটিভ ফল এলে বাড়ি ফিরে আরও ১০ দিন কোয়ারেন্টিনে থাকার কথা উল্লেখ করা হয়েছে।অন্যদিকে পরীক্ষায় পজিটিভ ফল এলে তাদের সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টারে ভর্তির নির্দেশনা দেওয়া হয়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না