রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে নির্বাচনে ১ কোটি ৪ লাখ ভুয়া ভোট পড়াই সামরিক অভ্যুত্থান
মিয়ানমারে নির্বাচনে ১ কোটি ৪ লাখ ভুয়া ভোট পড়াই সামরিক অভ্যুত্থান
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ সামরিক অভ্যুত্থান কেন ঘটানো হলো সে বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি ব্যাখ্যামূলক চিঠি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গুরুতর ভোট জালিয়াতির বিষয় তুলে ধরা হয়েছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের নতুন সরকার বলেছেন, ধাপে ধাপে পর্যায়ক্রমে তারা রোহিঙ্গাদের অবস্থান পরিবর্তন করবে।
মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, কী কারণে তারা টেকওভারটা করেছে।
তারা বলছেন, ১০ দশমিক ৪ মিলিয়ন (১ কোটি ৪ লাখ) ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তারা এমনটা করেছে।
‘আমাদের কাছে খবর এসেছে, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের মুরুব্বিদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা সেখানে অভিযোগ করেছে, তারা চলাফেরা করতে পারে না। মিয়ানমারের আর্মি সরকার তাদের বলেছেন, আস্তে আস্তে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব। এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালংয়ে থাকা রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি, আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর। ’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে এক্সিম ব্যাংক।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 