শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সামরিক অধ্যাদেশ জুনের মধ্যে আইনে রূপান্তরের নির্দেশ-প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সামরিক অধ্যাদেশ জুনের মধ্যে আইনে রূপান্তরের নির্দেশ-প্রধানমন্ত্রীর
৯২১ বার পঠিত
সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সামরিক অধ্যাদেশ জুনের মধ্যে আইনে রূপান্তরের নির্দেশ-প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ উচ্চ আদালতের নির্দেশ মতো সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো আগামী জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশ দেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রুলিং অনুযায়ী ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৮ পর্যন্ত এবং ১৯৮২ থেকে ১৯৮৬ সাল সেপ্টেম্বর পর্যন্ত যে অর্ডিন্যান্সগুলো (অধ্যাদেশ) করা হয়েছিল সেগুলো বাছাই করে প্রয়োজনীয় আইন করতে হবে। আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো ড্রপ করে দিতে হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনেক নতুন সচিব আসছেন, তারা হয়তো জানেন না। তাদেরকে নিয়ে আমরা আগামী ২০ ফেব্রুয়ারি বসে গাইডলাইন দেব। যাতে আগামী জুন মাসের মধ্যে এগুলো সংসদে পাঠানোর মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, সামরিক শাসনামলের কয়েকশ অর্ডিন্যান্স ছিল। প্রায় সবগুলোই আইনে রূপান্তর হয়ে গেছে। এখন ৫৯টি অর্ডিন্যান্স বাকি আছে। প্রত্যেক মন্ত্রণালয় অনুযায়ী আজকের সভায় তালিকা করে দেওয়া হয়েছে এবং ক্যাবিনেট থেকে আগামী জুন মাসের মধ্যে অবশ্যই এগুলো আইনে পরিণত করতে হবে এজন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না