বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত
বিবিসি২৪নিউজ, রুহুল আমিন, মদীনা থেকেঃ সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি সেখানকার স্থানীয় পুলিশ। নিহতদের তালিকায় রয়েছেন চট্টগ্রামের দুই ভাই মিজান ও আরাফাত। তারা লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে। বাকিরা অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।নিহতদের মরদেহ শনাক্তে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 