শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
৯৪০ বার পঠিত
সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান ও সূচি ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ‘পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ ২৪ মের আগে কেউ কোনো ধরনের পরীক্ষা নেবে না।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত। আর ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয়।



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু