শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের পদক্ষেপ বিশ্বে দৃষ্টান্ত: ডব্লিউএইচও
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের পদক্ষেপ বিশ্বে দৃষ্টান্ত: ডব্লিউএইচও
৮৬৬ বার পঠিত
বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের পদক্ষেপ বিশ্বে দৃষ্টান্ত: ডব্লিউএইচও

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে এর প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন সংস্থাটির প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস। বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।

বুধবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালক ড. টেড্রস বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান কোভিড মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সমন্বিত পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন। এছাড়া স্বাস্থ্য খাতের অন্যান্য সাফল্য এবং সরকারের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা অর্জনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়টি ডব্লিউএইচও মহাপরিচালককে অবহিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের জন্য ড. টেড্রস আধানম গেব্রিয়াসুসকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। এছাড়া কোভ্যাক্স সুবিধার আওতায় সদস্য রাষ্ট্রগুলোকে করোনাভাইরাসের টিকা দ্রুত সরবরাহে দৃশ্যমান ও বলিষ্ঠ ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে এই ভাইরাসটি আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি ভাইরাসটিকে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

বুধবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩৭৯ জন। আর মোট শনাক্ত পাঁচ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু ও শনাক্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ নম্বর।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না