বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের অভিবাসন আদেশ!
ট্রাম্পের অভিবাসন আদেশ!
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র থেকেঃ অভিবাসন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি আদেশ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ওই আদেশ অনেক কার্ড আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়েছে। করোনাভাইরাস মহামারিতে মার্কিনীদের বেকারত্বের হার কমাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ট্রাম্প।
সেসময় ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করে বলেছিলেন যে, করোনাভাইরাস মহামারিজনিত কারণে উচ্চ বেকারত্বের মধ্যে মার্কিন শ্রমিকদের রক্ষা করা দরকার ছিল।
বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করেছে যা আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যায় না।
বিবৃতিতে বাইডেন প্রশাসন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিছু সদস্য এবং আইনি স্থায়ী বাসিন্দাদের সাথে তাদের পরিবারগুলোর দেখা করতে বিরত রেখেছে।
আগে থেকেই মানবাধিকার সংগঠনগুলো এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন করে আসছিলেন। বাইডেনের স্বাক্ষরের পর এই আদেশ আগামী ৩১ মার্চ শেষ হবে।
দায়িত্ব নেয়ার পর মুসলিম নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসন নীতি বদলে দিয়েছেন জো বাইডেন। এছাড়া অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের রোডম্যাপ প্রণয়ন করেছেন তিনি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 