বুধবার, ৩ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিদেশিদের ভ্যাকসিন দেওয়া হবে
স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিদেশিদের ভ্যাকসিন দেওয়া হবে
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয়। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।
আজ বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান তিনি। মন্ত্রী জানান, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর ৪৫ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছেন।
মন্ত্রী বলেন, জুলাই এর মধ্যে চার কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়া অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 