শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৫ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, নিরাপদে বাংলাদেশ দল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, নিরাপদে বাংলাদেশ দল
১০১৮ বার পঠিত
শুক্রবার, ৫ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, নিরাপদে বাংলাদেশ দল

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ প্রবল ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে (শুক্রবার) ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তর অংশে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব সমীক্ষা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা দেখে স্থানীয় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

ইউএসজিএস জানিয়েছে, দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শহর গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টির ব্যাপারে সতর্ক করেছে হাওয়াই দ্বীপে অবস্থিত প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র, ‘প্রাথমিক ভূমিকম্পের মাপকাঠি অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার অঞ্চলে ভয়ংকর সুনামি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ দ্বীপের এই শহরে নিয়মিত ভূমিকম্প হলেও আজকের এই ভূমিকম্প অতটা টের পাওয়া যায়নি বলেই জানা গেছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও কোনো সংশয় নেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ভূমিকম্পের কথা শুনে আমি ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগাযোগ করেছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ক্রাইস্টচার্চ অনেক দূরে। কাজেই দলের কোনো সমস্যা হয়নি। ওখানে এমনকি কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি।’

বার্তা সংস্থা এএফপি অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের মাত্র ছিল ৬.৯। দুই বার্তা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের উপকূলের কিছু অঞ্চল ঝুঁকির মধ্যে আছে। ভূমিকম্পের কেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী শহর গিসবর্নে ৩৫ হাজার মানুষের বাস। কেপ রানওয়ে থেকে তোলাগা উপসাগরের মধ্যবর্তী অঞ্চলের সবাইকে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ ধারণা করছিল, স্থানীয় সময় দিবাগত রাত ৩টা ৩৪ মিনিটে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে। আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ইনস্টাগ্রামে সবাইকে আশ্বস্ত করেছেন, ‘আশা করি সবাই ওখানে ভালো আছেন। বিশেষ করে পূর্ব উপকূলের যাঁরা ভূমিকম্পের তীব্রতা বেশি করে টের পেয়েছেন।’



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র