শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » চলেই গেলেন চিত্রনায়ক শাহিন আলম
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » চলেই গেলেন চিত্রনায়ক শাহিন আলম
১৬৩৭ বার পঠিত
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলেই গেলেন চিত্রনায়ক শাহিন আলম

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ চলেই গেলেন চিত্রনায়ক শাহিন আলম। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ অভিনেতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ পুরান ঢাকার একটি হাসপাতালে রয়েছে। সেখান থেকে মরদেহ গুলশান নিকেতনের বাসায় নেওয়া হবে। এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে ফাহিম নুর। ফাহিম হাসপাতাল থেকে জানান, তিনি ও তাঁর মা হাসপাতালে রয়েছেন। হাসপাতালের সব প্রক্রিয়া শেষ করে তাঁরা গুলশানের বাসায় ফিরবেন। গুলশানে এসে তাঁরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন কোথায় জানাজা ও দাফন সম্পন্ন হবে। জানা যায়, গত মাসের শেষের দিকে এ অভিনেতা শরীরে জ্বর ও হালকা ব্যথা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফাহিম আরও জানান, তাঁর বাবার কিডনিতে আগে থেকে জটিল সমস্যা ছিল। সে জন্য নিয়মিত তাঁকে ডায়ালাইসিস করানো হতো। সম্প্রতি একটি হাসপাতালে ডায়ালাইসিস করানোর জন্য ভর্তি করানো হয়। সেখানে চার ঘণ্টা করে ডায়ালাইসিস করানোর পরও শারীরিক কোনো উন্নতি হচ্ছিল না। পরে তাঁরা জানতে পরেন, এই ডায়ালাইসিস ঠিকমতো হচ্ছিল না। সঙ্গে সঙ্গে তাঁকে পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে ডায়ালাইসিস করানো হয়। এর মধ্যে অভিনেতা শাহিন আলমের শ্বাসকষ্ট বেড়ে যায়। চিকিৎসকদের বরাত দিয়ে ফাহিম বলেন, ‘বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে গত শনিবার থেকে তাঁকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক। প্রথম দিকে ডায়ালাইসিস পরিমাণমতো না হওয়ায় বাবা শারীরিকভাবেও অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত বাবাকে আর বাঁচাতে পারলাম না। আপনারা আমার বাবার আত্মার শান্তি কামনায় দোয়া করবেন।’ পাঁচ বছর ধরে শাহিন আলম জটিল কিডনি রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর অসুস্থতা আরও গুরুতর হয়। বাড়তে থাকে তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কিছু সমস্যা। এ অভিনেতা অসুস্থতা নিয়ে খুব একটা বাইরে বের হতেন না। শাহিন আলম দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন। সিনেমা থেকে সরে যাওয়া প্রসঙ্গে প্রয়াত এই অভিনেতা জানিয়েছিলেন, তাঁর মেয়ের বয়স তখন ১৮।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প