শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কলকাতায় রেল ভবনে আগুন, নিহত ৯
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কলকাতায় রেল ভবনে আগুন, নিহত ৯
১৫০৬ বার পঠিত
মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলকাতায় রেল ভবনে আগুন, নিহত ৯

---বিবিসি২৪নিউজ, বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকেঃ  পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলওয়ের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে রেল বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশসহ অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিযেছে, নিহত নয় জনের মধ্যে রেলওয়ের একজন কর্মকর্তা, অগ্নিনির্বাপক বাহিনীর চার কর্মী, একজন আরপিএফ কর্মী এবং পুলিশের একজন এএসআই রয়েছেন। শেষ খবর পর্যন্ত বাকি দুই জনের পরিচয় শনাক্ত করা যায়নি। হুগলি নদীর কাছে নিউ কয়লাঘাট ভবনের ১৩ তলায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে যৌথভাবে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের কার্যালয় রয়েছে। আগুন লাগার চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর পাঁচটি মৃতদেহ ১৩ তলায় একটি লিফটের ভেতর পাওয়া যায় । এরা লিফটের ভেতরে দমবন্ধ ও দগ্ধ হয়ে মারা গেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বদ্ধ কোনো জায়গায় আগুন লাগলে সেখানে অক্সিজেনের মাত্রা কমে যায়, এ সময় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়; এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পাশাপাশি দমবন্ধ হয়েও অনেকে মারা যান। রাতে দমকল ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ১৩ তলায় উঠে মৃতদেহ দেখে এসেছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “আমরা উপরে উঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচ জনের মৃতদেহ পড়ে আছে, বাইরে আরও দুই জনের।” রেলওয়ের আহত দুই কর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রত্যেকের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক অনুসন্ধানে ১৩ তলার এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগার ইঙ্গিত পাওয়া গেছে। আগুন লাগার পর পার্শ্ববর্তী আরেকটি ভবনের ক্যান্টিন কর্মীরা প্রথম আগুন দেখতে পেয়ে তা সবার নজরে আনেন। ওই সময় রেলওয়ের ওই দপ্তরে ৫০০ জন কর্মী ছিলেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। অগ্নিকাণ্ডের পর ভারতের পূর্ব রেলের সব ট্রেনের টিকেট বুকিং বন্ধ হয়ে যায়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না