শনিবার, ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন বিরোধী চারদেশীয় “কোয়াড সম্মেলন” বিষাক্ত মানসিকতার পরিচায়ক: বেইজিং
চীন বিরোধী চারদেশীয় “কোয়াড সম্মেলন” বিষাক্ত মানসিকতার পরিচায়ক: বেইজিং
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার যৌথ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে চীন। চীন আজ এক বিবৃতিতে বলেছে, ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড এর সম্মেলন আবারও শীতল যুদ্ধকালীন বিষাক্ত মানসিকতার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।
দেশটি আরও বলেছে, চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরণের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি ১০০ কোটির বেশি করোনার টিকা তৈরি হবে ভারতে।
পাকিস্তান,জিম্বাবুয়ে ও ডমিনিকান রিপাবলিকে চীনের টিকা সরবরাহের পর এই পদক্ষেপ নিল কোয়াড।
এক দশক আগে কোয়াড প্রতিষ্ঠিত হলেও শীর্ষ পর্যায়ের বৈঠক এই প্রথম। চীনের প্রতি চ্যালেঞ্জ ছুড়তে কোয়াডের নেতারা এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে সব মহলে আলোচনা হচ্ছে।
ভার্চুয়াল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনকে মোকাবিলা করতে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের কথা বলেছেন।
চীনের সঙ্গে কোয়াডভুক্ত চার দেশেরই সম্পর্কের অবনতি ঘটেছে। হিমালয় অঞ্চলে ভারতের সেনাবাহিনীর সঙ্গে চীনের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। জাপানের নিয়ন্ত্রিত দ্বীপ এলাকার কাছেও চীনের সেনাবাহিনীর কর্মকাণ্ড রয়েছে।
এ ছাড়া বিরোধপূর্ণ সম্পর্কের জেরে অস্ট্রেলিয়ার পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এ কারণে চীন এই বৈঠককে নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 