শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে না- মন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে না- মন্ত্রী
১০৬১ বার পঠিত
মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে না- মন্ত্রী

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বীর মুক্তিযোদ্ধাদের এবারও চূড়ান্ত হচ্ছে না পূর্ণাঙ্গ তালিকা। বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে দেশের ৪৯১টি উপজেলা ও মহানগর কমিটির মধ্যে ৩৭৯টি কমিটির প্রতিবেদন পাওয়া গেছে।

এখনও কমবেশি ১১০টি যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন পৌঁছেনি মন্ত্রণালয়ে। এছাড়া জামুকার অনুমোদনহীন ভাতাপ্রাপ্ত ৩৬ হাজার ৬৮৭ বীর মুক্তিযোদ্ধা গেজেট যাচাই-বাছাই সংক্রান্ত ১৮০ উপজেলা প্রতিবেদন পায়নি মন্ত্রণালয়।

ফলে ২৬ মার্চ প্রকাশ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের আংশিক তালিকা। সব প্রতিবেদন পাওয়া এবং এ সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার। খবর সংশ্লিষ্ট সূত্রের।

এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সোমবার রাতে বলেন, ‘আমরা যেসব প্রতিবেদন পেয়েছি তার ভিত্তিতে খসড়া তালিকা প্রকাশও করেছি। ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের আংশিক তালিকা প্রকাশ করা হবে। তবে তা পূর্ণাঙ্গ তালিকা না হলেও ৯৫ শতাংশ মুক্তিযোদ্ধার নাম থাকবে। বাকি প্রতিবেদন পাওয়ার পর ও এ সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

জানা গেছে, সারা দেশের নতুন আবেদন করা দেড় লাখ মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাইয়ে দেশের ৪৯১টি উপজেলা ও মহানগর কমিটির মধ্যে এখন পর্যন্ত ৩৭৯টি কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এখনো কমবেশি ১১০টি যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন পৌঁছেনি মন্ত্রণালয়ে।

এছাড়া বেআইনিভাবে ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত গেজেটভুক্ত হওয়া তিন হাজার ৭১৯ জনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) সুপারিশ পাঠিয়েছে উপজেলা যাচাই-বাছাই কমিটি। ৪৯১টি উপজেলা ও মহানগর কমিটির মধ্যে ৩৭৯টি কমিটির প্রতিবেদন ১১ মার্চ পর্যন্ত জামুকায় জমা হয়েছে। বাকিদের প্রতিবেদন পাওয়া যায়নি।

তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জামুকায় পাঠাতে বলা হলেও মাত্র ২/৩টি প্রতিবেদন পাওয়া গেছে। এছাড়া গত ৭৩তম জামুকার সভায় উপজেলা ও মহানগর কমিটি থেকে গেজেট ও সনদ বাতিলের জন্য সুপারিশ করা তিন হাজার ৭১৯ জনকে আপিল করার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যাচাই-বাছাই কমিটির সুপারিশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এজন্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত আপিল ফরম ইস্যু করা হবে, যা মন্ত্রণালয় ও জামুকার ওয়েবসাইট থেকে সংক্ষুব্ধরা সংগ্রহ করতে পারবেন। ফলে তাদের কারণেও চূড়ান্ত তালিকা করা যাচ্ছে না।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশে এখন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৩৭৮। মোট ভাতাভোগী খেতাবপ্রাপ্ত শহিদ, মুক্তিযোদ্ধাসহ দুই লাখ ছয় হাজার। যার মধ্যে সাধারণ বীর মুক্তিযোদ্ধা এক লাখ ৯২ হাজার। তবে তাদের মধ্যে গত বছর মার্চে চালু হওয়া মন্ত্রণালয়ের ডিজিটাল ডাটাবেজে এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধা। অন্যদের নাম-ঠিকানার ভুলসহ বিভিন্ন কারণে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়নি।

এসব ভুল সংশোধনের পর তাদেরও ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। তখন বকেয়া ভাতাও পাবেন তারা। স্বাধীনতার পর বিভিন্ন সরকারের আমলে এ পর্যন্ত ছয়বার তালিকা প্রণয়ন করা হয়েছে। এরপরও প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ২০১৭ সালের ২১ জানুয়ারি সারাদেশে ৪৯১টি উপজেলা ও মহানগর কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করে সরকার।

যার ধারাবাহিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেওয়া ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প