রবিবার, ৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন » হেফাজতের নেতা মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারী পার্লার কর্মী’
হেফাজতের নেতা মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারী পার্লার কর্মী’
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে যে নারী ছিলেন তিনি পার্লারের কর্মী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় ও সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রয়েল রিসোর্টের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মুফতিকে বেশি কিছু বলতে চাই না। গতকালকেই আপনারা দেখেছেন। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে ধরা পড়ে সোনারগাঁয়ে একটি রিসোর্টে।’
শেখ হাসিনা বলেন, ‘একটা রিসোর্টে ধরা পড়ে হেফাজতের জয়েন্ট সেক্রেটারি। সে ধরা পড়ল। এবং সেটা ঢাকার জন্য নানা রকম চেষ্টা। পার্লারে কাজ করা এক মহিলা। এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে যে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটি বলে ফেলেছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, এরকম মিথ্যা কথা, অসত্য কথা কি তারা বলতে পারে? তারা তো বলতে পারে না। তাইলে এরা কী ধর্ম পালন করে আর মানুষকে কী ধর্ম শেখাবে?’
এর আগে গতকাল হেফাজত নেতা মামুনুল হক এক নারী নিয়ে সোনারগাঁয়ের রিসোর্টে যান। সেখানে স্থানীয়রা তাকে ঘেরাও করে। মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন। এসময় তিনি জানান, দ্বিতীয় স্ত্রীর নাম আমেনা তইয়্যেবা। বাড়ি খুলনায়, শ্বশুরের নাম জাহিদুল ইসলাম।
তবে ওই নারী জানিয়েছেন তার নাম জান্নাত আরা, বাবার নাম অলিয়র, গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।
দুইজনের তথ্যে নানা অনিয়মের পর রাতে তিনটি মোবাইল কথোপকথনের অডিও ফেসবুকে ফাঁস হয়।




প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা 