বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ১০ রুশ কুটনীতিক বহিস্কার, নতুন নিষেধাজ্ঞা আরোপ
যুক্তরাষ্ট্রে ১০ রুশ কুটনীতিক বহিস্কার, নতুন নিষেধাজ্ঞা আরোপ
বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ বাইডেন প্রশাসন আজ বৃহস্পতিবার ১০ জন রুশ কুটনীতিককে বহিস্কার এবং প্রায় তিন ডজন কোম্পানি ও মানুষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় দপ্তরগুলোতে হস্তক্ষেপের জন্য প্রশাসন ক্রেমলিনকে দায়ী করছে। গতবছর টেক্সাস কেন্দ্রিক একটি সফটওয়েয়ার ব্যবস্থাপনা কোম্পানি সোলার উইন্ডস’ এ সাইবার নিরাপত্তা যে ব্যাপক ভাবে লংঘিত হয়েছে তা ছিল রাশিয়ার তরফ থেকে গোপন সংবাদ সংগ্রহেরই একটি অংশ। মনে করা হচ্ছে ঐ হ্যাকিং প্রক্রিয়ায় রুশ হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অন্তত ন’টি দপ্তরকে তাদের নাগালের মধ্যে নিয়ে এসেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, এ ছিল গোপন তথ্য সংগ্রহের প্রচেষ্টা। তা ছাড়া গত মাসেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই অভিযোগ আনেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডনাল্ড ট্রাম্পকে পুননির্বাচিত হবার তাঁর ব্যর্থ প্রচেষ্টায় প্রভাব বিস্তারকারি তৎপরতাকে অনুমতি দিয়েছিলেন। তবে এমন কোন প্রমাণ নেই যে রাশিয়া কিংবা অন্য কেউ এই নির্বাচনের ফলাফলে কোন পরিবর্তন আনতে পেরেছিল। আজ যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাইবার অপরাধে সংযুক্ত ৬ টি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ এবং গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও অপ-তথ্য ছড়ানোর অভিযোগে ৩২ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি। হোয়াইট হাউজ বলছে যে, ১০ জন কুটনীতিককে বহিস্কার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রাশিয়ার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 