শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
BBC24 News
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রশান্ত মহাসাগরে মার্কিন গোয়েন্দা বিমান তাড়া করল রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রশান্ত মহাসাগরে মার্কিন গোয়েন্দা বিমান তাড়া করল রাশিয়া
১৬৩২ বার পঠিত
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রশান্ত মহাসাগরে মার্কিন গোয়েন্দা বিমান তাড়া করল রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া বলেছে, তাদের একটি মিগ-৩১ জঙ্গিবিমান প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে আমেরিকার একটি আরসি-১৩৫ কৌশলগত গোয়েন্দা বিমান তাড়িয়ে দিয়েছে। বিমানটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিকে বাধা দেয় রুশ বিমান। রাশিয়ার বিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) জানিয়েছে, তাদের রাডারে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপকূলের আকাশে মার্কিন বিমানটি ধরা পড়ে। তবে মার্কিন বিমানটি রুশ আকাশসীমা লঙ্ঘন করে নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে কামচাটকার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ জঙ্গিবিমান উড়ে যায় এবং মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানটি রুশ সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর মিগ-৩১ বিমানটি নিরাপদে ফিরে আসে।



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু