শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে আসতে দেবে না, ছোট ভাই কাদের মির্জা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে আসতে দেবে না, ছোট ভাই কাদের মির্জা
১৭৩৮ বার পঠিত
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জে আসতে দেবে না, ছোট ভাই কাদের মির্জা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ওবায়দুল কাদেরের কোম্পানীগঞ্জে আসতে দেবে না, ছোট ভাই কাদের মির্জা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর আবার ক্ষোভ প্রকাশ করলেন তার ছোটো ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার বিকালে ফেসবুক লাইভে দেয়া বক্তৃতায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তাকে বসুরহাট পৌরসভায় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে আরেকটি ফেসবুক লাইভে কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, ‘গতকালও বাদল (মিজানুর রহমান) আপনাকে গালাগাল করেছে, রাজাকারের সন্তান বলেছে রুপালী চত্বরে প্রকাশ্যে; আপনার শরম আছে? লজ্জা আছে? শরম থাকলে আপনি রিজাইন দিয়ে ঢাকায় উঠে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন। আমি সবাইকে চিনি, ওপর থেকে নিচ পর্যন্ত।’

বিকালের ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘আজকে আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমি জানতে চাই। আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেপ্তার করে গুলি করে মেরে ফেলবেন? এই চোরা, দুর্নীতিবাজ ডিসি, এসপি, ইউএনও, ওসিকে দিয়ে কী করবেন? পিটাইবেন, মারি পালাইবেন? পালান।’

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। থানায় এখনো সন্ত্রাসীরা অবস্থান করছে। থানা সন্ত্রাসীদের হাতে জিম্মি। উপজেলা প্রশাসন সন্ত্রাসীদের হাতে জিম্মি।’

কাদের মির্জা অভিযোগ করেন, ‘ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তার দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আজকে গরিব কর্মীরা দুই বেলা খেতে পারেন না। তাদের জেলে যেতে হয়। ওসি তাদের এখানে এনে মারধর করেন। একরাম-নিজামের সন্ত্রাসীরা ও ইশারাতুন্নেসা কাদেরের সন্ত্রাসীরা আজকে সব করছে।’

বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, ‘আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। আপনাকেও ছেড়ে দেবে না। কোম্পানীগঞ্জের মাটিতে এটার সমাধান যদি না হয়, আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে। আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেব না।’

কাদের মির্জা প্রায় ১৫ মিনিটের ফেসবুক লাইভে কথা বলেন। সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘তুমি জেলে দেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।’



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না