শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » হেফাজতের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব গ্রেপ্তার
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » হেফাজতের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব গ্রেপ্তার
১৩৭১ বার পঠিত
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজতের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব গ্রেপ্তার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ হেফাজতে ইসলামের নেতাদের ধরপাকড়ের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে। তিনি ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামেরও সহসভাপতি।

শনিবার বিকালে রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে।

এর আগে দুপুরে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এছাড়া সম্প্রতি হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুবায়ের আহমদসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

হেফাজত নেতাদের ২০১৩ সালের শাপলা চত্বরের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সম্প্রতি নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে ডাকা আন্দোলন ঘিরে নাশকতার মামলায়ও কাউকে কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার পর অনেকটা চুপসে যায়। পরবর্তী সময়ে সরকারের সঙ্গে তাদের অনেকটা সুসম্পর্কও গড়ে উঠে। তবে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী গত সেপ্টেম্বরে ইন্তেকালের পর নতুন কমিটির অনেক নেতা সরকারের বিরাগভাজন হন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় মাঠে নামে হেফাজত। ২৬ মার্চ মহান স্বাধীনতার দিনে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মারা যান। এর প্রতিবাদে ২৮ মার্চ হরতালের ডাক দেয় হেফাজত। সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষ ও তাণ্ডব চলে। কয়েক দিনের আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে প্রায় ১৫ জন মারা যান। এসব ঘটনায় অনেকগুলো মামলা হয়, যেখানে হেফাজতের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। এরপর থেকে সারাদেশে চলছে হেফাজতের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প