রবিবার, ১৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আলোচনা রাজি বাইডেন- ভ্লাদিমির পুতিন
আলোচনা রাজি বাইডেন- ভ্লাদিমির পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনার জন্র যে প্রস্তাব দিয়েছেন তাতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জো বাইডেনের আলোচনার প্রস্তাবকে পুতিন বিশেষ গুরুত্ব দিচ্ছেন।মঙ্গলবার টেলিফোন আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন। যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে তখন প্রেসিডেন্ট বাইডেন এই আলোচনার প্রস্তাব দেন। এ প্রসঙ্গে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বার বার বলেছেন যে, আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতার শীর্ষ বৈঠকের বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো তার দেশে পুতিন ও বাইডেনের বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। বাইডেন আলোচনার প্রস্তাব দিলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়া।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 