শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে করোনায় তরুণদের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে করোনায় তরুণদের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
১১০৫ বার পঠিত
বুধবার, ২১ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে করোনায় তরুণদের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনাভাইরাসে তরুণদের সংক্রমণের হার বেড়েছে বাংলাদেশে । বিভিন্ন কাজকর্মে ঘরের বাইরে ও জনসমাগমস্থলে তরুণদের বেশি যেতে হয়, তাই করোনায় তরুণদের সংক্রমণ বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হযে তরুণদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলেও মনে করছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে মঙ্গলবার (২০ এপ্রিল) দেশে করোনায় আক্রান্ত আরও ৯১ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বয়সভিত্তিক একটি বিশ্লেষণে দেখা যায়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ৫৪ দশমিক ৭ শতাংশের বয়স ২১ থেকে ৪০ বছর।

এর মধ্যে ২৭ দশমিক ৬ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছর এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী মানুষ রয়েছে ২৭ দশমিক ১ শতাংশ।
করোনাভাইরাসে যুবকদের আক্রান্তের কারণ জানতে চাইলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা এবং সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, আক্রান্তদের মধ্যে অপেক্ষাকৃত তরুণ এবং যুবকরাই বেশি।

খেটে খাওয়া কর্মক্ষম ব্যক্তিদের অধিকাংশই তরুণ এবং যুবক। প্রায় প্রতিটা পরিবার তরুণ এবং যুবকদের আয় রোজগারের ওপর নির্ভরশীল। তাই অধিকাংশ তরুণ এবং যুবকদের জীবিকার জন্যে কাজেকর্মে বাইরে যেতেই হয়। তাই তারা আক্রান্তও বেশি হচ্ছেন।
হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, লকডাউন বা অন্য সময়েও তরুণ এবং যুবকদের বাইরে বা ভিড়ের মধ্যে বেশি যেতে হয়। বিভিন্ন অফিসের কাজেও তারা বেশি যুক্ত বয়স্কদের থেকে। ফলে এই বয়সীরা সংক্রমণের স্বীকার বেশি হচ্ছে। এছাড়াও যুবক এবং তরুণরা যখন নিজেদের বাসা বাড়িতে ফেরেন, তখন তাদের পরিবারের বয়স্করাও আক্রান্ত হন। আমরা দেখছি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে এখনও ষাটোর্ধ্ব মানুষের সংখাই বেশি।

এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, আমরা দেখছি অপেক্ষাকৃত তরুণ, যুবক এবং কম বয়সীরাও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ফলে মোট জনগোষ্ঠীর বেশিরভাগ অংশ তরুণ এবং যুবক থাকার ফলে করোনায় জনসংখ্যার দিক থেকে আমরা যে সুবিধাজনক একটি জায়গায় ছিলাম সেই জায়গাটাও আক্রান্ত হতে যাচ্ছে, যা আমাদের দেশের জন্য অত্যন্ত বিপদ এবং উদ্বেগজনক।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না