সোমবার, ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত থেকে দেশে ফিরতে লাগবে হাইকমিশনের এনওসি
ভারত থেকে দেশে ফিরতে লাগবে হাইকমিশনের এনওসি
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকে : বাংলাদেশ সরকার সোমবার করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে।
এ অবস্থায় ভারত ভ্রমণরত বাংলাদেশিদের দেশে ফিরতে হলে অবশ্যই এনওসি (অনাপত্তিপত্র) লাগবে বলে বাংলাদেশের কলকতা উপ-হাইকমিশন থেকে সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তে বিদেশিদের সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে।
এই সময়ে উপ-হাইকমিশনে ভিসা সেবা ও স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশিদের চলাচলও বন্ধ থাকবে।
যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন এবং ভিসার মেয়াদোর্ত্তীণতাজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা প্রয়োজন তাদেরকে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
এক্ষেত্রে ৭২ ঘণ্টার মেয়াদ থাকা তাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে প্রবেশের আগে। বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে।
সার্কুলারে আরো বলা হয়েছে, কলকাতার উপ-হাইকমিশনের অনুমতি বা এনওসি ছাড়া কোনও বাংলাদেশি নাগরিক ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এনওসি পেতে বাংলাদেশে ফেরতের প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন, ভারতে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, পাসপোর্টের কপি, ভিসার পাতার কপি লাগবে।
যে কোনও প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ করা যাবে +৯১৩৩৪০১২৭৫০০ নম্বরে। এছাড়া উপ হাইকমিশনের ফেসবুক ও টুইটারেও যোগাযোগ করা যাবে।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 