শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দিল্লি এখন মৃত্যুপুরী ও এক আতঙ্কের নগরী,পার্কে, খোলা মাঠে, পার্কিং লটে অস্থায়ী শ্মশান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দিল্লি এখন মৃত্যুপুরী ও এক আতঙ্কের নগরী,পার্কে, খোলা মাঠে, পার্কিং লটে অস্থায়ী শ্মশান
১২৪৬ বার পঠিত
মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লি এখন মৃত্যুপুরী ও এক আতঙ্কের নগরী,পার্কে, খোলা মাঠে, পার্কিং লটে অস্থায়ী শ্মশান

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের রাজধানী দিল্লি এখন এক আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে। সোমবারও দিল্লিতে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০। শহরের হাসপাতালগুলোতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আইসিইউ বেড সব ভর্তি। চরম সংকট চলছে অক্সিজেন এবং প্রাণরক্ষাকারী ওষুধের। এর মধ্যে দেশজুড়ে ধাই ধাই করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। সোমবারও ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ৩২৩,১৪৪। তার আগের দিনে ছিল ৩৫২,৯৯১। যদিও ধারণা করা হচ্ছে, প্রকৃত সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি। মৃত্যু ধামাচাপা বিস্তর অভিযোগ উঠেছে যে সরকার কোভিডে মৃত্যুর সংখ্যা গোপন করছে। ভারত এবং ভারতের বাইরে নির্ভরযোগ্য বহু পত্র-পত্রিকায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার কথা প্রমাণসহ প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমস বলছে, ভোপাল শহরে এপ্রিলের মাঝামাঝি সময়ে ১৩ দিনে কোভিডে মৃত্যুর সরকারি সংখ্যা মাত্র ৪১ হলেও তাদের এক অনুসন্ধানে দেখা গেছে ঐ একই সময়ে ভোপালে এক হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। শহরের একজন চিকিৎসক ডা. জিসি গৌতমকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলছে, “অনেক মৃত্যু সরকারি রেকর্ডে তোলা হচ্ছেনা। সরকার চাইছেনা জনমনে ভীতি তৈরি হোক।“ গুজরাটের অন্যতম শীর্ষ দৈনিক সন্দেস তাদের সংবাদদাতাদের রাজ্যের বিভিন্ন শ্মশান এবং গোরস্থানে পাঠিয়ে দেখেছে সরকার মৃত্যুর যে সংখ্যা দিচ্ছে প্রকৃত মৃত্যু তার কয়েকগুণ বেশি। পত্রিকাটি লিখছে গুজরাটে প্রতিদিন গড়ে ৬১০ জন মারা যাচ্ছে।একই অভিযোগ আসছে উত্তর প্রদেশ এবং দিল্লির বেলাতেও। এক অনুসন্ধানের ভারতের টেলিভিশন নেটওয়ার্ক এনডিটিভি দেখতে পেয়েছে এক গত সপ্তাহে দিল্লিতে সরকারের দেয়া হিসাবের চেয়ে ১১৫০ জন বেশি রোগী মারা গেছে। পুরো দেশ জুড়ে এমন অনেক অনুসন্ধানে মৃত্যু গোপন করার একই ধরণের প্রমাণ পাওয়া যাচ্ছে। জ্বলছে সারি সারি চিতা অনেক শহরে শ্মশানগুলো শব দাহ করার নজিরবিহীন চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্মশান কর্মীদের দিন-রাত ঘণ্টা কাজ করতে হচ্ছে। দাহ করার জন্য কাঠের জোগাড়, সেগুলো সাজানোর ভার মৃতের স্বজনদের ঘাড়ে এসে পড়ছে। রাজধানী দিল্লির অবস্থা এতটাই সঙ্গিন যে খোলা মাঠ, পার্ক এমনকি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও অস্থায়ী শ্মশান তৈরির ব্যবস্থা করা হচ্ছে। কারণ যেসব সরকারি শশ্মান দিল্লিতে রয়েছে তারা আর চাপ নিতে পারছে না। মৃতদেহ নিয়ে গিয়ে দাহ করার জন্য তীব্র গরম আর চিতার আগুণের হলকার মধ্যে পিপিইতে মোড়া স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দিল্লির সারাই কালে খান শ্মশানের ভেতর খালি জায়গায় গত কদিনে নতুন ২৭টি দাহ করার বেদি তৈরি করা হয়েছে। শ্মশানটির লাগোয়া পার্কে আরো ৮০টি বেদি তৈরি হয়েছে। যমুনা নদীর তীর ঘেঁষা এলাকাগুলোতে অস্থায়ী শ্মশান তৈরির জন্য জায়গা খুঁজছে দিল্লি পৌর কর্তৃপক্ষ। অসহায় মানুষ।সরাই কালে খান শ্মশানের একজন কর্মী ইংরেজি দৈনিক দি হিন্দুকে বলেছেন, শবদেহের চাপে তাদের ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সমানে কাজ করতে হচ্ছে। পূর্ব দিল্লির গাজিপুর শ্মশানের পার্কিং লটে গত ক’দিনে বাড়তি ২০টি বেদি তৈরি করা হয়েছে। ঐ শ্মশানের একজন ব্যবস্থাপক ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, শবদেহের চাপ এত বেড়ে গেছে যে নতুন বেদি তৈরি করা ছাড়া কোনো উপায় ছিলনা। তারপরও শবদেহ নিয়ে আসার পর স্বজনদের তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। নগরীর প্রায় সব শ্মশানের চিত্র কম-বেশি একই। কোভিডের চিকিৎসা এবং মৃতদের দাহ করতে সাহায্য করছে এমন একটি দাতব্য প্রতিষ্ঠানে কর্মকর্তা সুনীল কুমার আলেদিয়া বিবিসিকে বলেন, অনেক শ্মশানে অতিরিক্ত বেদি তৈরির কোনো জায়গা নেই। দিল্লিতে বিবিসি হিন্দি ভাষা বিভাগের সংবাদদাতা জুবায়ের আহমেদ সোমবার দিল্লির তিনটি শশ্মান ঘুরে এসে বলছেন, জীবনে একসাথে এত চিতা জ্বলতে তিনি কখনো দেখেননি। “শ্মশানগুলোতে শোকার্ত স্বজনদের হাহাকার। শবদেহগুলো সবই কোভিড রোগীদের।“ “দেখলাম বৃদ্ধ, জোয়ান এবং শিশুরা একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছেন। মৃত স্বজনের শবদেহ চিতায় তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন বহু মানুষ … শ্মশানের মধ্যে খোলা জায়গায় চিতা চড়ানোর জন্য নতুন নতুন বেদি তৈরি করা হচ্ছে।“ সরকারি হিসাবে দিল্লিতে গত কয়েকদিন ধরে প্রতিদিন ৩৫০ তেকে ৪০০ মানুষ কোভিডে মারা যাচ্ছেন, কিন্তু সোমবার মাত্র কয়েক ঘণ্টার জন্য নগরীর তিনটি শ্মশানে গিয়ে কমপক্ষে ১০০ চিতা জ্বলতে দেখেছেন বিবিসির ঐ সংবাদদাতা। “একসাথে ১০ থেকে ১২টি চিতা একসাথে জ্বলছে।“ শ্মশান চত্বরে এত গরম যে মোবাইল ফোন ঠিকমত কাজ করছিল না। সরাই কালে খান শ্মশানে গিয়ে জুবায়ের আহমেদ দেখেন, একজন মাত্র পণ্ডিত সেখানে সৎকারের ধর্মীয় আচারের কাজ করছেন। তার কথা বলারও সময়ও নেই। “আমি এক ফাঁকে ঐ পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম প্রতি ঘণ্টায় কতগুলো চিতায় আগুন জ্বালানো হচ্ছে। আমার দিকে না তাকিয়ে তিনি জবাব দিলেন

---২৪ ঘণ্টা শবদেহ আসছে, হিসাব মনে রাখার মত পরিস্থিতি তার এখন নেই‘।“ সংবাদদাতা বলছেন, “আমি সন্ত্রাসী হামলা দেখেছি। হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু এরকম গণহারে শবদেহ দাহ করার দৃশ্য কখনো দেখিনি।।“ এমনিতেই প্রচণ্ড গরম এখন দিল্লিতে। তারমধ্যে ক্রমাগত জ্বলন্ত চিতা আগুন থেকে তাপ আসছে। তারমধ্যে মাথা থেকে পিপিইতে ঢাকা কর্মী এবং স্বজনরা শবদাহের কাজ করছেন। ঐ শ্মশান থেকে বেরিয়ে সংবাদদাতা দেখেন বাইরে খোলা মাঠে দাহের জন্য ২০ থেকে ২৫টি বেদি তৈরির কাজ চলছে। কর্মীরা জানালেন আগামী দিনগুলোতে শবদাহের চাপ আরো বাড়বে এই আশংকা থেকে বাড়তি এই বেদি তৈরি করা হচ্ছে। লোধি রোড শ্মশানে গিয়ে বিবিসির ঐ সংবাদদাতা দেখেন একসাথে ২০ থেকে ২৫টি চিতা জ্বলছে। সিমাপুরি শ্মশানে গিয়েও সংবাদদাতা দেখতে পান খোলা জায়গায় বাড়তি বেদি তৈরির কাজ চলছে। সেখানে শবদাহে সাহায্য করছে শিখদের একটি দাতব্য সংস্থা। ঐ সংস্থার একজন কর্মী বললেন সিমাপুরিতে এখন প্রতিদিন একশরও বেশি শবদেহ দাহ করা হচ্ছে। দিল্লি এবং আশপাশে কয়েক ডজন ছোট -বড় শ্মশান রয়েছে। সেগুলোতে গেলেই পরিষ্কার বোঝা যায় কোভিডের ভয়াবহ তাণ্ডব কীভাবে গ্রাস করেছে ভারতের রাজধানীকে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা