শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৬ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত আজ হচ্ছে না-আইনমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত আজ হচ্ছে না-আইনমন্ত্রী
১৩৮৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত আজ হচ্ছে না-আইনমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতি বেদক, ঢাকাঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারি অনুমোদন চেয়ে যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে আজ কোন সিদ্ধান্ত হচ্ছে না বলে আইনমন্ত্রী জানিয়েছেন। এর আগে আনিসুল হক সাংবাদিকদের কাছে এমন আভাস দিয়েছিলেন যে আবেদনটি বৃহস্পতিবার বিকেলে তার কাছে উত্থাপন করা হলে দ্রুতই এ ব্যাপারে একটি সিদ্ধান্ত দেয়া হতে পারে। আইনমন্ত্রী জানিয়েছেন যে বৃহস্পতিবার এ বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়া সম্ভব না হলেও ‘যত দ্রুত সম্ভব’ সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে। তিনি বলেন, বুধবার রাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে তার ভাইয়ের করা আবেদনটি রাত ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে।সকল আনুষ্ঠানিকতা শেষে আজ (বৃহস্পতিবার) বেলা চারটায় আবেদনটি আমার কাছে এসেছে। আমি এখনই ফাইলটা দেখবো এবং যথাবিহিত ও যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত দেয়া যায়, তত দ্রুত দেয়ার চেষ্টা করবো।” আইনমন্ত্রী বলেন, যে নির্বাহী আদেশে খালেদা জিয়া কারামুক্ত আছেন, তাতে বিদেশে যাওয়ার সুযোগ না থাকলেও এখন শর্ত শিথিলের সুযোগ আছে কি-না, তা দেখা হচ্ছে। তবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোন দেশে নেয়া হবে সে বিষয়ে আবেদনে কোন তথ্য দেয়া নেই বলে জানান মি. হক। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছিল যে বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় পরিবার। শামীম ইস্কান্দার বলেন, ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান যে এই আবেদনটিকে সরকার ইতিবাচকভাবেই দেখছে।বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনীতিক খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারা ভোগ করছিলেন। কিন্তু গত বছরের মার্চে সরকার তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় দুটো শর্তে - তিনি বাড়িতে অবস্থান করবেন এবং দেশেই চিকিৎসা নেবেন। কিন্তু গত মাসে জানা যায় যে খালেদা জিয়া করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। এরপর কিছুদিন বাড়িতে রেখে তাকে চিকিৎসা দেয়া হলেও এখন তিনি ঢাকার একটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় চিকিৎসা পাচ্ছেন।তার দল বিএনপি বলছে যে তিনি ‘অত্যন্ত অসুস্থ’।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না