শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৬ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ
১১৪০ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রের কাছে জরুরিভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ।  ঢাকায় অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। এই টিকা থেকেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের চাহিদা আসলে এক থেকে দুই কোটি ডোজ। রাষ্ট্রদূত মিলারকে এটাও বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে বলা কঠিন কবে পাওয়া যাবে টিকা। তবে যুক্তরাষ্ট্র দূতাবাস সর্বাত্মক চেষ্টা করছে। ভারতের কাছেও টিকা প্রাপ্তির তাগিদ দেয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি, বেশি না পারেন অন্তত ৩০ লাখ ডোজ টিকা পাঠানোর ব্যবস্থা করুন। ভারতের সেরাম ইন্সটিটিউটের তরফে আগেই বলা হয়েছে, আগামী জুলাই মাসের আগে টিকা সরবরাহ করা সম্ভব নয়। টিকা না থাকায় ইতিমধ্যেই প্রথম ডোজ দেয়া বন্ধ হয়ে গেছে। নতুন করে রেজিস্ট্রেশনও বন্ধ। দ্বিতীয় ডোজ টিকা দেয়ার মতো মজুদও কম। এক সপ্তাহের মধ্যে কোনো সূত্র থেকে টিকা না এলে দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ হয়ে যেতে পারে। চীন থেকে পাঁচ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকা আনার জন্য প্রাণান্তকর চেষ্টা চলছে। রাশিয়ার স্পুটনিক টিকার ব্যপারে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে। উল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও রাশিয়ার টিকার অনুমোদন দেয়নি। দেশব্যাপী গণপরিবহন চালু না হলেও ঢাকাসহ অন্যান্য জেলায় চালু হয়ে গেছে। শুরুতেই শোনা গিয়েছিল, গণপরিবহন চালু করা নিয়ে সরকারের ভেতরেই ভিন্নমত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি খোলাসা করেছেন। বলেছেন, নানামুখী চাপের কারণে গণপরিবহন চালু করতে হয়েছে। মন্ত্রী বলেন, তার কাছে খবর রয়েছে, এপ্রিল মাসেই কমপক্ষে ২৫ লাখ মানুষ যাতায়াত করেছেন। যে কারণে সংক্রমণ বেড়েছে। করোনার চিকিৎসায় ব্যবহৃত হয় রেমডিসিভির। ভারতে এর স্বল্পতা রয়েছে। বাংলাদেশ জরুরি সাহায্য হিসেবে ১০ হাজার রেমডিসিভির পাঠিয়েছে। ওদিকে করোনায় গত ৩৯ দিনে সবচেয়ে কম মানুষ মারা গেছেন বৃহস্পতিবার। ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?