রবিবার, ৯ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আসন্ন ঈদ কেন্দ্রীক মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
আসন্ন ঈদ কেন্দ্রীক মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ আসন্ন ঈদ কেন্দ্রীক মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বন্ধ রয়েছে আন্তঃজেলা যোগাযোগ। সরকারি সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছে ফেরিঘাটে।
আর এ ঘরমুখো মানুষ ঠেকাতে গণপরিবহনসহ দিনের বেলায় বন্ধ রাখা হয়েছে পদ্মায় ফেরি চলাচল। তবুও কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা ফেরিঘাটমুখী মানুষের চাপ।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটুরিয়া- দৌলতদিয়া এবং শিমুলিয়া ফেরিঘাটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
শনিবার (০৮ মে) রাত থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবির পরিচালক অপারেশনস লে. কর্নেল ফয়জুর রহমান রাত পৌনে ১০টার দিকে জানান, ফেরিঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য অত্র এলাকায় দায়িত্ব পালন করবেন।
গত ২ দিন ধরে পাটুরিয়া ঘাট এলাকায় মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের চাপে ফেরিতে যানবাহন উঠারও সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় শুক্রবার (০৭ মে) দিনের বেলা ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধুমাত্র রাতের বেলা পণ্যবাহী যানবাহন পারাপারের সিদ্ধান্ত হয়।
এর মধ্যেই শনিবার (০৮ মে) সকাল থেকে ফেরিঘাটে লাখো মানুষকে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে মানবিক দিক বিবেচনায় ফেরি চললেও ব্যাপক ভিড় ঠেলে একরকম যুদ্ধ করেই ফেরিতে উঠতে দেখা গেছে ঘরমুখো মানুষকে। এ অবস্থায় মানুষের ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল রোধে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 