শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ মে ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জেআরপি’র ৩৪ কোটি ডলারের প্রতিশ্রুতি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জেআরপি’র ৩৪ কোটি ডলারের প্রতিশ্রুতি
১২১৫ বার পঠিত
বুধবার, ১৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জেআরপি’র ৩৪ কোটি ডলারের প্রতিশ্রুতি

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তার চাহিদা উপস্থাপন এবং প্রতিশ্রুতি প্রাপ্তির জন্য অনুষ্ঠিত যৌথ প্রতিশ্রুতি প্রাপ্তির পরিকল্পনা বা জেআরপি’র বৈঠকে ৯৪ কোটি ডলার চাহিদার বিষয়টি উপস্থাপন করা হলেও মাত্র ৩৪ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

এই অর্থ মোট চাহিদার মাত্র ৩৬ শতাংশ। এই প্রতিশ্রুতির মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই ১৫ কোটি ৫০ লাখ ডলার প্রদানের কথা জানিয়েছে। বাকি প্রতিশ্রুতি মিলেছে যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের পক্ষ থেকে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএমসহ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে জেনেভা থেকে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়।

ঢাকায় বিশেষজ্ঞগণ বলছেন, গত বছরেও ৮৭ কোটি ৭০ লাখ ডলার সহায়তা চাওয়ার প্রেক্ষাপটে ৫৯ শতাংশ অর্থের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। ২০১৯-এ চাওয়া হয়েছিল ৯২ কোটি ডলার এবং এর একটি বড় অংশের প্রতিশ্রুতি তখন পাওয়া যায়। ২০১৭ ও ২০১৮’র সাহায্য প্রাপ্তির পরিস্থিতি ছিল আরো ভালো। তবে প্রতিশ্রুতির সব অর্থই যে শেষ পর্যন্ত পাওয়া যায় তা নয়। কিন্তু দিনে দিনে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ কমছে। করোনার কারণে দাতা দেশগুলোর নিজেদেরই নিম্নগামী অর্থনীতিসহ নানা কারণে ২০২১ সালে রোহিঙ্গাদের জন্য সহায়তার কাঙ্খিত আশ্বাস পাওয়া যায়নি বলে মনে করেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর।

ইউএনএইচসিআর’-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার কারণে কাঙ্খিত অর্থ প্রাপ্তির প্রতিশ্রুতি না পাওয়ায় বিপদের ঝুঁকি আরও বেড়েছে । ….ঢাকা থেকে আমীর খসরু



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না